হিতৈষণা (sonnet)



চাইনি পুতুল ভেবে কিনে নিতে তোকে ;
পাখি ভেবে ধরে নিতে ফাঁদ পাতাইনি,
কিম্বা আবদ্ধ রাখতে, খাঁচাও গড়িনি ;
যদিও ইচ্ছেরা চায় তীব্রভাবে তোকে
কিন্তু এটাও ভাবিনি, পড়ব এ শোকে
সত্যিই তোকে পাব না, তা আমি বুঝিনি
মিছে মিছে স্বপ্ন তোর, দেখতে চাইনি
তবুও ইচ্ছেরা স্থির ; ডাকে নাকো তোকে।

প্রাপ্তির সাধনে, আমি হয়ত নগণ্য
কিন্তু অনবদ্য সত্য আমার প্রণয়
তোর প্রতি হিতৈষণা থাকবে অক্ষুণ্ণ
সকল শুভ সাধন, সর্বদা সদয়
তুই যদি সুখী হস আমাকে ব্যতীত,
তবে তো আমিও খুশী স্বস্তিতে বাধিত

 

চোখ ধাঁধানো সুন্দর (sonnet)





তোমার জন্যে হাজার মানবের ভীর,
চারিদিকে সৃষ্টি হবে, তব বেষ্টনীতে ;
যদি ঐ সুরৎ রয়  পর্দার মুক্তিতে
তৃষিত হবে না কেউ চক্ষু করে চির ;
ঝিমিয়ে যাবে পা দুটো- মনটা অস্থির
সবে হিসেব মেলাতে অক্ষম যুক্তিতে
ধাঁধাবে- এ কি দেখছি এই পৃথিবীতে!
চেতনা ভীষণ ভাবে হয়ে যাবে থির

তুমি সত্যি তীব্র চোখ ধাঁধানো সুন্দর
যার আধিক্যটা, হার মানায় চিন্তাকে
পৃথিবীতে কত গ্রাম, শহর, বন্দর!
যেন সবাই অক্ষম ডিঙ্গাতে তোমাকে
আমার দুচোখে তুমি একটাই মাত্র!
চুম্বকীয় সৌন্দর্যের  প্রতিমার গাত্র

শিশু শিক্ষা (sonnet)




শিশুকে গড়ে তুলতে সতর্কতা নাও।
শিশুদের কাছাকাছি ঝগড়া করনা ;
অন্যান্য কোন খারাপ আচরনও না ;
তার চক্ষুর সীমায় সাধুতা দেখাও।
নিখুঁতভাবে যা জানো শুধু তা শেখাও।
মিথ্যে কিংবা চোঁখে ধাঁধা উৎপন্ন করনা।
বাস্তব ও যুক্তি দিয়ে জাগাও কল্পনা।
নিরাশ করনা কাজে উদ্দীপনা দাও।

তুমি নেশাতে অভ্যস্ত যা ছাড়তে নত
সুরা ফাতিহা শিখেছ ভুলতে পারনি।
তবে শিশু শিক্ষা ভোলে কেন আস্থা অত?
বুদ্ধি ফোটে শিশুকালে তা তুমি জাননি?
ভুল শিক্ষা করে দিবে তাকে অবক্ষয়।
তিব্র শ্রমে সাবধানে শিক্ষা দিতে হয়।

____ঢাকা ১৪/০৩/২০১৬

ভ্রাতৃত্ব বোধ (Sonnet)





দুঃখ ভাগ করে নাও ; দুঃখ কমে যাবে
সামান্য এ নব দুঃখে কিছুই হবে না
সেই দুঃখ জীবনকে নোয়াতে জানেনা ;
বরং কর্তব্য সাধ্যে আত্ম তৃপ্তি পাবে
সুখ ভাগ করে দাও ; সুখ বেড়ে যাবে
কোন সুখ বিসর্জনে প্রশান্তি কমে না ;
ঐ সুখের ভাগাভাগি আধার ডাকে না ;
বরং সুখ বিলিয়ে আত্ম তৃপ্তি পাবে

মোরা পৃথিবীতে সবে একই মানুষ
একজনই আমাদের উচ্চ-আদি পিতা
ভ্রাতৃত্ব-বোধে উচিত রাখা সদ্য হুশ
নয়ত হবে না তব  মনুষ্যত্বে জিতা
আজ তুমি রবে পাশে, যে ব্যক্তির নাশে
কাল বিপদে দেখবে, সে তোমার পাশে

কবির নৈতিকতা (sonnet)





 

কবি বড়ই আবেগী ও গম্ভীরময়
কবি কথা কয়, হাসে, একাকী কল্পনে
কখনো করুন কান্না করে সে নির্জনে
সুখে-দুখে সম ভাবে চিন্তন সদয়
সে বড়ই মর্মে বাধা, ত্যাগে নিরাময়
নৈতিকতার চেতনা করে প্রতিক্ষণে
রত্ন রূপী নীতি ভরে, তার নিজ মনে
নীতিতে জীবন-গল্প করে সজ্জাময়

সবে হতে পারে দক্ষ, তার স্ব-পেশাতে
তবে কবি কেন দক্ষ হবেনা মহত্বে?
তার চিন্তা বড় ব্যস্ত নীতি কবিতাতে
তাই গবেষণা করে আদর্শের তত্ত্বে
কবির গৌরব নয়, আত্ম ধন-রত্নে ;
কত ভারি নীতি চিন্তা, রাখে বড় যত্নে