Showing posts with label তত্ত্ব. Show all posts
Showing posts with label তত্ত্ব. Show all posts
কারো সাথে সম্পর্ক করা কিংবা তাকে পাওয়া মানে ভালবাসা নয়। ভালবাসা মানে, নিজেকে তার তরে বিষর্জণ দেয়া।
___ ফয়সাল আহমেদ
মেয়েরা ভয়াবহ রকমের নির্দয়। সামান্য কলুষতায় বৃহত্‍ শাস্তি দিতে পারে।
___ ফয়সাল আহমেদ

মানুষের জীবনে তিন ভাবে প্রেম উত্পন্য হয়।

একঃ হঠাত্‍ কারো কোন বিশেষ দিকের প্রতি মুগ্ধ হয়ে যাওয়া।
দুইঃ কারো সাথে প্রতিনিয়ত চলাফেরা করতে করতে, তার প্রতি দুর্বল হয়ে পড়া।
তিনঃ প্রতিপক্ষের ভালবাসার মাত্রা অনুধাবন করার মাধ্যমে, তাকে সমর্থন করা।

আপনি যদি কাউকে আপনার প্রেমের জালে পিঞ্জিরাবদ্ধ করতে চান, তবে প্রথম পদ্ধতি অনুশরন করুন। তাতে ব্যর্থ হলে দ্বিতীয়টি। কিন্তু তৃতীয়টি অনুশরন করবেন সর্বশেষে।

[বিঃদ্রঃ এর কারণ এবং ব্যাক্ষাটা এখন দিতে পারলাম না বলে দুঃখিত। পরবর্তিতে চেষ্টা করব। তবে ভেবে দেখুন, নীতিটি অবশ্যয় কার্যকর।]

দিন নয়, পরিবর্তন হয় চেতনা, পরিবর্তন হয় সময়

 .......ফয়সাল আহমেদ

 

আজকের রাতে মিট মিট করা জোনাকীগুলো এবং আকাশের বুকে চেয়ে থাকা সুন্দর ঐ চন্দ্রটাকে দেখে শৈশবের একটি স্মৃতি মনে পড়ে গেল। তখন ঠিক এমনি পরিবেশে, আমার বড় আপা একটি গান মাঝে মাঝেই গাইত। "আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ . . ." গানটা আমার এমনিতেই অনেক ভাল লাগে কিন্তু সেই তখনকার সময়ে, বড় আপুর গানটির কথা স্মৃতিচারণ করলে কেন জানি অনেক বেশী ভাল লাগে। এখন অন্যকোন শিল্পী কিংবা সেই আপুর কন্ঠে গেয়ে শোনা গানের মাঝেও সেরকম তৃপ্তি, সেরকম আমেজ, সেরকম অনুভুতি আর খুঁজে পাইনা। তখনকার দিনগুলোর কথা যদি আরো একটু স্বরণ করি তবে মনে পড়ে, বড় ভাইদের সংগে মাছ ধরতে যাওয়া, ফাঁদ পেতে পাখী ধরা, চুরি করে মার্বেল খেলা, বন্ধুদের সংগে মাঝে মাঝে স্কুল পালানো, এগুলোর সবকিছুই যেন ছিল প্রচন্ড আনন্দের। নয়ত সেসবের কথা মাঝে মাঝে এভাবে মনে পড়ে কেন? আর সেগুলো যদি এত আনন্দের'ই হবে, তাহলে এখন কেন সেই আনন্দগুলোকে আনন্দ বলে মনে হয় না? তবে কি সেই রং বেরংগের দিন গুলো আর নেই !!! হয়ত ধীরে ধীরে মানুষের রুচি, ব্যবহার, কৃষ্টি-কালচার এগুলোর পরিবর্তন হয়েছে। মানুষ বৃদ্ধির সাথে সাথে ভৌগলিক দিকটারও কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আজও পূর্বের মতোই সূর্য উদিত হয়, অস্ত যায়। আজও পূর্বের মতোই ঝরো ঝরো বৃষ্টি হয়। কিন্তু সেগুলো শৈশবের মত করে, দেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। পরিবর্তন করে ফেলেছি, আমাদের নিজেদের চেতনাকে। আজকে ভাবছি, কিভাবে আগামী পরীক্ষাতে ভালো ফলাফল করব? কিভাবে একটি ভালো গার্ল/বয় ফ্রেন্ডকে হাত করতে পারব? কিভাবে নিত্য প্রয়োজনীয় চাহিদা গুলো মেটাবো। আবার দশ বত্‍সর পরে যখন দম্পত্তির জীবনে পা রাখব, তখন ভাবব, কিভাবে সংসারটাকে ভালভাবে গুচিয়ে নেব? কিভাবে সন্তানদের ভাল পথে নিযুক্ত করব? এসবকিছু। আর এগুলোর প্রত্যেকটিতে দিন নয়, পরিবর্তন হয় চেতনা, পরিবর্তন হয় সময়।

নিজ বাসভবন 19.10.2013

করুনা নয়, ভালবাসা ভালবেসেই দিতে হয়

 ___ফয়সাল আহমেদ

করুনা করে পকেট থেকে দশটা টাকা দেয়া যেতে পারে। করুনা করে দুই-চারটা কাজ করে দেয়া যেতে পারে। কিন্তু করুনা করে কখনো ভালবাসা দেয়া যায় না। ভালবাসা কেবল মাত্র ভালবাসেই দিতে হয়। যেটা একবার বিষর্জন, করলে আর ফেরত চাইবার অধিকার থাকে না। কারন, তার প্রতিপক্ষ এর বিনীময়ে যে নিজের ভালবাসাটা তার জন্য লিখে দিয়েছিল, সেটা পুনরুদ্ধার করতে সর্বদায় বিফল।

___বগুড়া 22/09/2013