স্বাধীনতার কৃতিত্ব

___ফয়সাল আহমেদ

স্বাধীনতা তুমি এনে দিয়েছ,
রাতের সমাপ্তে শান্ত সকাল।
স্বাধীনতা তুমি মুক্ত করেছ,
হিংস্র মেঘের সহস্র আড়াল।
স্বাধীনতা তুমি ভেঙ্গে দিয়েছ,
হিতকর স্রোতের শক্ত বাঁধ।
স্বাধীনতা তুমি লব্ধ করেছ,
ছিল যে সব দূর্জয়-দূর্ঘট।
স্বাধীনতা তুমি উঁচু করেছ,
মোদের বিশ্ব সভ্যতার নিকট।
স্বাধীনতা তুমি এঁকে দিয়েছ,
সবুজের মাঝে রক্তিম লাল।
স্বাধীনতা তুমি পাল্টে দিয়েছ,
মোদের জীবন যাপিত হাল।
স্বাধীনতা তুমি ঘিরে নিয়েছ,
মোদের মায়ের মত আচঁলে।
স্বাধীনতা তুমি তুলে দিয়েছ,
স্বপ্নের মত প্রশান্তি উথলে।
স্বাধীনতা তুমি ডাক দিয়েছ,
সে এক যুগান্তকারী বিপ্লব।
স্বাধীনতা তুমি দান করেছ,
আনন্দময় অসীম উৎসব। 




___বগুড়া 26/03/2013

কাদঁতে দাও

___ফয়সাল আহমেদ


জীবনে মোর অনেক কষ্ট
আর আছে অনেক বেদনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

হয়তবা এ কান্নার জলে
হবেনা নদী, হবেনা সাগর।
হয়তবা এ কান্নার জলে
ভাসবে না নগর, ভাসবেনা শহর।
তবু মোরে কাদঁতে দাও
দুর যদি হয় যাতনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

আমি চলি যে নদীর কিনারা দিয়ে,
নাও এর ঘাটে ভিড়ার দায় ;
সেই আমার পদ চারনে,
সে কিনারায় ভেঙ্গে যায়।

আমি যে গাছে
শক্ত করে বাধিঁলাম বাসা ;
উত্তাল ঝড়ে সে গাছই যায় ভেঙ্গে ;
দূর্বল করে বেঁচে থাকার আশা।

আমি যে আলোকচ্ছটা দেখে
এগুতে চাই পথ প্রলভে ;
সে পথের আলো‘ই তখন
সহজেই যায় নিভে।

এভাবে মোর জমেছে কষ্ট,
আর জমেছে অনেক বেদনা।
তাই মোরে কাদঁতে দাও ;
তাতে আর, বারন করনা।













নবরুপি চেতনা

__ ফয়সাল আহমেদ

কোন সে পথে চলি আমি?
কোনটি যে আমার ঠিকনা?
কি এমন ভাবি সারাদিন?
কেনোইবা আমি এত আনমনা?
শুধু মনে হয়, অব্যাক্ত কোন এক অনুভুতি
বারবার ছুতে চায় আমায়।
আর কি যেন এক নবরুপি চেতনা,
ক্ষনে ক্ষনে হানছে আঘাত, আমার আবেগী কল্পনায়।